advertisement
advertisement

নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে শিশুর মরদেহ উদ্ধার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

শিশু হত্যা

advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার একটি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত শিশুটি (৭) গ্রামের মাদ্রাসায় পড়ত। দুই বোনের মধ্যে সে বড়। তার বাবা ঢাকায় বেকারিতে কাজ করেন। মায়ের সঙ্গে দুই মেয়ে গ্রামে থাকত। পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, একই গ্রামে ১০ মিনিট হাঁটা দূরত্বে শিশুটির মামার বাড়ি।

গত শনিবার সকালে সে মামার বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন; কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে তাঁরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।আজ বিকেলে গ্রামের বড় বাড়ির পুকুরপাড়ের ঝোপে শিশুটির অর্ধগলিত লাশ দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।শিশুটির বাবা সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা তাঁর মেয়েকে হত্যা করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর