advertisement
advertisement

গাবুরায় মরিয়মের দাফনের প্রস্তুতি, অপেক্ষা মরদেহ পৌঁছানোর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
গাবুরায় মরিয়মের দাফনের প্রস্তুতি, অপেক্ষা মরদেহ পৌঁছানোর

গাবুরা ইউনিয়নের সরদারপাড়ায় গ্রামের বাড়িতে মরিয়ম খাতুনের মরদেহের অপেক্ষায় স্বজনেরা। শ্যামনগর, সাতক্ষীরা। ২১ সেপ্টেম্বর ২০২৬

advertisement

সন্ধ্যা নামার আগেই কবর খোঁড়া শেষ হয়েছে। বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দেখা যাচ্ছে কয়েকটি পুরোনো কবর। তার পাশেই খোঁড়া হয়েছে আরেকটি কবর। অপেক্ষা শুধু মরিয়ম খাতুনের মরদেহ আসার। স্বজনেরা বলছেন, মরদেহ বাড়িতে পৌঁছাতে রাত হয়ে যাবে। মরদেহ পৌঁছালেই দ্রুততম সময়ে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে। সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের কপোতাক্ষ নদের বেড়িবাঁধের কিনারা ঘেঁষে ইটের সড়কটি চলে গেছে সরদারপাড়ার ভেতরে।

সেই সড়কের পাশেই মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহর বাড়ি। আজ সোমবার সন্ধ্যার আগমুহূর্তে দেখা যায়, বাড়ির সামনে কয়েকজন নারী জটলা করে দাঁড়িয়ে আছেন। মরিয়মের মৃত্যু, ঢাকায় ঘটে যাওয়া ঘটনা এবং মরদেহ বাড়িতে আসা নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন তাঁরা।বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে নতুন কবরটি খোঁড়া হয়েছে। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে খেজুরগাছের কয়েকটি ভাঙা ডাল। বাড়ির ভেতরে শোকের পরিবেশ।

স্বজনেরা অপেক্ষা করছেন ঢাকায় থাকা মরিয়মের মরদেহের জন্য।বাড়ির ভেতরে মরিয়মের চাচা মিলন সরদারের ঘরের সামনে কয়েকটি চেয়ার পাতা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর