৫২ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশের মেয়েরা
>৩ ম্যাচে ১৬ গোল হজম>লক্ষ্যে নেই ১টি শটও>২ ম্যাচে রুপনার ৮ সেভতিন ম্যাচ। জয় নেই, গোলও নেই। শুনতে খারাপই লাগে। কিন্তু প্রতিপক্ষের নামগুলো একবার মনে করলে ছবিটা একটু বদলে যায়—উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। নারী ফুটবলের শক্তিশালী তিন দল। তাদের বিপক্ষে বাংলাদেশ কতটা লড়তে পারে, এবারের এশিয়ান গেমস যেন সেই বাস্তবতাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।শেষ ম্যাচে অবশ্য স্বস্তির একটু জায়গা ছিল।
আজ ওসাকার নাগাই স্টেডিয়ামে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৫২ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পিটার বাটলারের দল। মিয়ানমারকে হারাতে পারলে গল্পটা আরও সুন্দর হতো। কারণ, গত বছর এশিয়ান কাপের বাছাইয়ে এই দলকেই হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু এবার জয় না এলেও ড্রটাকে খারাপ ফল বলা যাচ্ছে না।
বরং তিন ম্যাচের কঠিন পরীক্ষাই বাংলাদেশের বাস্তবসম্মত প্রাপ্তি।দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরোলেই বাংলাদেশের মেয়েরা বাস্তবতার ছবিটা দেখতে পান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।