advertisement
advertisement

শামীম ওসমান বলছিলেন ‘মার মার’, তাঁর কথায় পিটিয়ে মারা হয় বদিউজ্জামানকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
শামীম ওসমান বলছিলেন ‘মার মার’, তাঁর কথায় পিটিয়ে মারা হয় বদিউজ্জামানকে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

advertisement

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান আন্দোলনকারী বদিউজ্জামানকে মারধর করতে বলেছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন সাক্ষী মাহমুদ হোসেন। জবানবন্দিতে তিনি বলেন, শামীম ওসমানের ‘মার মার’ কথায় তখন অয়ন ওসমানসহ অনেকে বদিউজ্জামানকে পেটান। পরে হাসপাতালে নেওয়া হলে ভুক্তভোগী বদিউজ্জামানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ আজ সোমবার মাহমুদ হোসেন এমন জবানবন্দি দেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে করা মামলার তিনি সাক্ষী। মাহমুদ হোসেন পেশায় ঠিকাদার। তিনি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি। এ ছাড়া তিনি বিপ্লবী গার্মেন্টন্স শ্রমিক সংহতির সভাপতি।জবানবন্দিতে মাহমুদ হোসেন বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তাঁরা একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

সেদিন তাঁরা প্রতিবাদ মিছিল নিয়ে চাষাঢ়ার দিকে যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর