অ্যাটর্নি জেনারেলের কার্যালয়
ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর আরও দুজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্র দিয়েছেন। দুজনের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বেলায়েত হোসেন আজ সোমবার এবং কে এম রেজাউল ফিরোজ (রিন্টু) গতকাল রোববার পদত্যাগপত্র দেন। এ নিয়ে চলতি মাসে আটজন আইন কর্মকর্তা পদত্যাগপত্র দিলেন। মো. বেলায়েত হোসেন জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি আজ বিকেলে অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দিয়েছেন।
আর কে এম রেজাউল ফিরোজ জানান, তিনি তাঁর পদত্যাগপত্র গতকাল বিকেলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে এবং ১৮০ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেওয়া হয়। ডিএজি এবং এএজি পদে সব মিলিয়ে ২৬৬ জন নিয়োগ পান।
এর আগে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে এ নিয়োগ দেওয়া হয়।৭ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।