বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ফাহিম মুনতাসির
৪৫ বছরের জীবনের পুরোটাই ক্রিকেটময়। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে ঘরোয়া ক্লাব ক্রিকেট, প্রথম শ্রেণির ক্রিকেট, ‘এ’ দল...এরপর বাংলাদেশ দলের হয়ে খেলেছেন তিনটি টেস্ট আর তিনটি ওয়ানডে।
যাঁর কথা বলা হচ্ছে, শুনলে অবাক হবেন; বাংলাদেশের এই ক্রিকেটারটি নিজের অজান্তেই ক্রিকেটে জীবনের দীর্ঘ সময় পার করেছেন শরীরে বড় এক ঘাটতি নিয়ে!বলা হচ্ছে ২০০২ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা জাতীয় দলের সাবেক অফ স্পিনার ফাহিম মুনতাসিরের কথা। জন্ম থেকেই তাঁর শরীরে একটি কিডনি কম। অর্থাৎ ফাহিম জন্মেছেন এবং বেঁচে আছেন একটি কিডনি নিয়ে।
সেটিও তিনি জানতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলে ফেলার ২১ বছর পর, নিজের ৪৩ বছর বয়সে পৌঁছে।ফাহিম মুনতাসিরের খেলোয়াড়ি জীবনবাংলাদেশের ক্রিকেটে ফাহিম মুনতাসির ‘সুমিত’ নামেই বেশি পরিচিত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।