এআইয়ের সহযোগিতায় আঁকা সুফিসাধক ইবনে আতার প্রতিকৃতি অবলম্বনে গ্রাফিকস : প্রথম আলো
দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীর মরমি কবি ফরিদ উদ্দিন আত্তারের তাজকিরাত আল-আউলিয়া ফারসি ভাষায় রচিত সুফিদের জীবনীভিত্তিক একটি আকরগ্রন্থ। বাংলায় এর আক্ষরিক অর্থ ‘সাধুদের স্মরণগ্রন্থ’। মূল বইটির পরিসর অনেক বিস্তৃত, কিন্তু ব্রিটিশ প্রাচ্যবিদ এবং তাসাউফ ও ফারসি সাহিত্যের পণ্ডিত এ জে আরবেরি (১৯০৫–১৯৬৯) এই বইটির একটি অ্যাব্রিজড বা সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশ করেছেন।
মুসলিম সেইন্টস অ্যান্ড মিস্টিকস নামে গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৬ সালে, রাউটলেজ অ্যান্ড কেগান পল ও শিকাগো বিশ্ববিদ্যালয় প্রেস থেকে। বর্তমান অনুবাদের ভিত্তি ২০০০ সালে আইওয়ার এইমসভিত্তিক প্রকাশনা ওমফালোস্কেপসিস সংস্করণ। বইটিতে ৩৮টি পর্বে ভাগ করে সুফিসাধক ও তাঁদের জীবনের নানা অতিলৌকিক ঘটনার উল্লেখ করেছেন আরবেরি। এর একটি পর্ব ইরাকের বাগদাদের প্রখ্যাত সুফিসাধক ইবনে আতার নামে।
সেখান থেকে এই পর্ব মূলানুগ অনুবাদ করেছেন রাব্বী আহমেদ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।