৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ও প্রশাসনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন
রাজধানীর আফতাবনগরস্থ ক্যাম্পাসে গত শনিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ও প্রশাসনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের উপস্থিতিতে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।
এরপর আনন্দ র্যালি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান।
শিক্ষকদের পক্ষে অধ্যাপক অনিন্দিতা পাল, কর্মকর্তাদের পক্ষে রোজিনা পারভিন, প্রাক্তন শিক্ষার্থী প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য রুবানা হক।ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সদস্য মুনিজে মঞ্জুর এবং সাবেক উপাচার্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক এম এম শহিদুল হাসান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।