আরিফ, মাঝে শাকির, বাঁয়ে আনোয়ার
ক্যাম্পাসজীবনে একই ছাদের নিচে একই কক্ষে পড়াশোনা করতেন তিন বন্ধু। নিয়মিত ‘গ্রুপ স্টাডি’ করতেন তাঁরা। ব্যক্তিগত কক্ষে একেক দিন একেকজন শিক্ষক হয়ে হাজিরা নিতেন। এভাবে দিন কাটে তাঁদের। হুট করে ১৬তম বিজেএস পরীক্ষায় একজন সুপারিশপ্রাপ্ত হয়ে জজ পদে নিয়োগ পেলেন। গ্রুপ স্টাডি চলমান কিন্তু একজনের সাফল্যে রুমে কিছুটা শূন্যতা বাড়তে থাকে। পরপর দুইবার ব্যর্থ হলেও হাল ছাড়েনি অপর দুই বন্ধু।
অবশেষে ১৮তম বিজেএস পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হলেন তাঁরা।
এখন তিনজনই বিচারকের সিঁড়িতে পা রেখেছেন।ঘটনাটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী ও সাদ্দাম হোসেন হলের একই কক্ষের তিন বন্ধুর গল্প।চাকরি খোঁজার সময় মানসিক স্বাস্থ্যে প্রভাব, যা করবেন, যা করবেন না ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত প্রথম বন্ধু আরিফ হোসাইন এবং সর্বশেষ প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত অপর দুই বন্ধু মো. আনোয়ার হোসেন ও শাকির আলম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।