advertisement
advertisement

গ্রাহকদের কী সেবা দেবে ডিজিটাল ব্যাংক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
গ্রাহকদের কী সেবা দেবে ডিজিটাল ব্যাংক

ডিজিটাল লেনদেন

advertisement

দেশে নতুন করে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ডিজিটাল ব্যাংক ধারণাটি নতুন করে সামনে এসেছে। ডিজিটাল ব্যাংক চালু হলে কী করবে বা কী সেবা দেবে, সে নিয়েও কৌতূহল রয়েছে। কারণ, এখনকার ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবার অ্যাপসগুলো প্রায় সব ধরনের ব্যাংকিং সেবা ডিজিটাল হয়ে গেছে। গ্রাহকদের ব্যাংকে যাওয়া কমে এসেছে। অনেক ব্যাংক শাখা সম্প্রসারণের পরিবর্তে এখন সংকুচিত করার পরিকল্পনা করছে।

পাশাপাশি শাখার আয়তন কমিয়ে আনতে চাইছে। বাংলাদেশ ডিজিটাল ব্যাংক কী করবে, নীতিমালাতেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চারটি ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়।

ব্যাংকগুলো হলো ডিজিটাল ব্যাংকিং অব ভুটান, যার উদ্যোক্তা ভুটানের ডিকে ব্যাংক; বিকাশ ডিজিটাল ব্যাংক, যার উদ্যোক্তা বিকাশের শেয়ারধারীরা; নোভা ডিজিটাল ব্যাংক, যার উদ্যোক্তা বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ও স্কয়ার গ্রুপ এবং বুস্ট ডিজিটাল ব্যাংক, যার উদ্যোক্তা রবির মূল প্রতিষ্ঠান আজিয়াটা লিমিটেড।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর