advertisement
advertisement

ফুলেল শ্রদ্ধায় আখতার হুসেনকে শেষবিদায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
ফুলেল শ্রদ্ধায় আখতার হুসেনকে শেষবিদায়

শিশুসাহিত্যে নিবেদিত ছিলেন আখতার হুসেন। আজ তাঁকে অন্তিম শ্রদ্ধা জানাতে ছিল শিশুদের ভিড়

advertisement

ঘড়ির কাঁটা তখন সকাল ১০টা ছুঁই ছুঁই। ছুটির দিনের সকালের রাজধানী তখনো ব্যস্ত হয়ে ওঠেনি। এর কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছায় শিশুসাহিত্যিক ও ছড়াকার আখতার হুসেনের মরদেহ। শেষবারের মতো তাঁকে দেখতে তখন শহীদ মিনারে অপেক্ষায় ছিলেন সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সংগঠনের মানুষ। হাতে ফুল নিয়ে একে একে এগিয়ে আসেন বিভিন্ন সংগঠনের নেতা–কর্মী ও তাঁর শুভানুধ্যায়ীরা।

ফুলেল শ্রদ্ধায় তাঁরা স্মরণ করেন প্রিয় এই সাহিত্যিককে।সেখানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, শিক্ষা সংস্কৃতি আন্দোলন, সাংস্কৃতিক ইউনিয়ন, বীর মুক্তিযোদ্ধাসহ অনেকে আখতার হুসেনকে ফুলেল শ্রদ্ধা জানান।এরপর স্মৃতিচারণা করে আখতার হুসেনের ছোট ছেলে প্রমিত হুসেন বলেন, ‘আমার বাবা একজন মানবিক মানুষ ছিলেন।

আমার বাবা একদিন রাতে খালি গায়ে বাসায় ফিরেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর