advertisement
advertisement

নারীদের জন্য হোম লোন: নিজের বাড়ি, নিজের সিদ্ধান্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
নারীদের জন্য হোম লোন: নিজের বাড়ি, নিজের সিদ্ধান্ত

নিজের একটি স্থায়ী ঠিকানা একজন নারীর জীবনে শুধু নতুন অধ্যায়ের সূচনা করে না, বরং তাঁর অর্থনৈতিক সক্ষমতারও শক্তিশালী ভিত্তি তৈরি করে

advertisement

একটি বাড়ি মানে কি শুধুই থাকার জায়গা? মোটেও নয়। বাড়ি হলো নিরাপত্তার অনুভূতি এবং ভবিষ্যতের নিশ্চয়তা। আর নারীদের ক্ষেত্রে এ তো যেন এক স্বপ্ন। জীবনের কোনো এক সময়ে একান্ত নিজের একটি ঘর হবে—এমন স্বপ্ন কম–বেশি সব নারীই দেখেন। নারীদের জন্য একসময় নিজের একটি বাড়ি করা কিংবা ফ্ল্যাট কেনা খানিকটা দুষ্কর ছিল বটে। কিন্তু বর্তমান সময়ে কর্মজীবী নারী, উদ্যোক্তা এবং বিভিন্ন পেশায় নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ সেই বাস্তবতাকে বদলে দিচ্ছে।

আর তাঁদের এই স্বপ্নযাত্রাকে আরও সহজ করে দিচ্ছে ব্যাংকগুলোর হোম লোন সেবা। নিজের বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণের পাশাপাশি হোম লোন একজন নারীকে সম্পদের মালিকানা অর্জন, আর্থিক পরিকল্পনা গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ দেয়।

তাই হোম লোন এখন শুধু একটি ঋণ নয়, বরং অর্থনৈতিক ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠছে।নারীদের হোম লোনের প্রতি আগ্রহ কেন বাড়ছেবাংলাদেশে নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ বাড়ার সঙ্গে সঙ্গে নিজস্ব সম্পত্তির প্রতি আগ্রহও বাড়ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর