রাজধানীর গুলশানে শেখ নুর ইসলামের ওয়্যারহাউসে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সমন্বয়ে গঠিত দল। গতকাল বৃহস্পতিবার রাতে
রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ গুদামে মজুত রাখা এবং রেজিস্ট্রার ও সফটওয়্যারের তথ্যে অসংগতি পাওয়ায় গতকাল রাতে এ অভিযান চালানো হয়। ডিএনসি মহাপরিচালক মো. হাসান মারুফ জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এটি করা হয়েছে।
গুদামে ১৪৪ ক্যান বিয়ারসহ মদ পাওয়া গেছে, যা সফটওয়্যারে ছাড় দেখানো হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।