শিশু স্মার্টফোন
কিশোর-কিশোরীদের হাতে ঠিক কোন বয়সে স্মার্টফোন দেওয়া হচ্ছে, তা নিয়ে সম্প্রতি এক গবেষণা হয়েছে। গবেষণায় দেখা গেছে, যাদের ১২ বছর বয়সে নিজস্ব স্মার্টফোন থাকে, তাদের মধ্যে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা ‘ইটিং ডিজঅর্ডার’-এর লক্ষণ দেখা দেওয়ার ঝুঁকি বেশ বেশি। অন্যদিকে যাদের কাছে এই বয়সে কোনো স্মার্টফোন থাকে না, তাদের এই সমস্যা কম হয়।যুক্তরাষ্ট্রের প্রায় ৯ হাজার কিশোর-কিশোরীর ওপর একটি বড় জরিপ চালিয়ে এই গবেষণাটি করা হয়েছে।
এটি সম্প্রতি চিকিৎসাবিষয়ক জার্নাল ‘জামা নেটওয়ার্ক ওপেন’-এ প্রকাশিত হয়।কিন্তু স্মার্টফোনের সঙ্গে খাওয়ার সমস্যার কী সম্পর্কগবেষণার প্রধান গবেষক চিকিৎসক জেসন নাগাতা বিষয়টি সহজ করে বুঝিয়ে বলেছেন। তাঁর মতে, একটি স্মার্টফোন মানে একটি কিশোর বা কিশোরীর পকেটে বিশাল এক বিশ্ব ঢুকে যাওয়া। সেখানে সোশ্যাল মিডিয়ায় তারা সারাক্ষণ মানুষের চেহারা, ওজন ও শরীর নিয়ে নানা ছবি ও ভিডিও দেখে।
এসব ছবি দেখে তারা নিজেদের শরীর নিয়ে ভুলভাল ভাবতে শুরু করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।