অনুষ্ঠোনে অতিথিরা
রক্তদান থেকে নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো, চ্যারিটি রান থেকে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল সংগ্রহ—সেপ্টেম্বরজুড়ে নানা উদ্যোগে ‘দেওয়া’র অর্থকে নতুনভাবে উদযাপন করেছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান।দান মানেই শুধু অর্থ দেওয়া নয়। কখনো এক ব্যাগ রক্ত, কখনো নিজের তৈরি পণ্যের জন্য একটি প্ল্যাটফর্ম, আবার কখনো কয়েক কিলোমিটার দৌড়—ছোট ছোট উদ্যোগও হয়ে উঠতে পারে বড় পরিবর্তনের শুরু।
এই ভাবনাকেই সামনে রেখে আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের ‘গিভিং ফর গুড মান্থ ২০২৬’-এর অংশ হিসেবে সেপ্টেম্বরজুড়ে নানা সামাজিক উদ্যোগ আয়োজন করেছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান।অনুষ্ঠোনে অতিথিরাআইএইচজির ‘জার্নি টু টুমরো’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এসব কার্যক্রমে যুক্ত হয়েছেন হোটেলের কর্মী, নারী উদ্যোক্তা, করপোরেট পার্টনার, অতিথি ও স্থানীয় কমিউনিটির সদস্যরা।
রক্তদান, নারী উদ্যোক্তাদের জন্য মার্কেট, চ্যারিটি রান এবং ব্যক্তিগত অনুদানের মধ্য দিয়ে মাসব্যাপী এই উদ্যোগ শেষ হয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ১২ লাখ টাকা তহবিল সংগ্রহের মধ্য দিয়ে।এক ফোঁটা রক্ত, একটুখানি আশার আলো‘গিভিং ফর গুড’-এর যাত্রা শুরু হয় ‘ড্রপস অব হোপ’ নামে রক্তদান কর্মসূচির মাধ্যমে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।