আটক মামুনুর রশীদ মামুন
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মামুনুর রশীদ মামুন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শাহপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
মামুনুর রশীদ মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল মামুন বিদ্যুৎ–বিভ্রাটসহ বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে বক্তব্য প্রচার করেন।
বিষয়টি মৌলভীবাজার সদর মডেল থানা–পুলিশের দৃষ্টিগোচর হলে রাতেই পুলিশ তাঁকে আটক করে।মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজ রোববার প্রথম আলোকে বলেন, ‘ও (মামুন) টিকটক করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।