advertisement
advertisement

‘ভারতে শান্তি নেই’, সঞ্জয়ের মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক, মুখ খুললেন অভিনেতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ
‘ভারতে শান্তি নেই’, সঞ্জয়ের মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক, মুখ খুললেন অভিনেতা

সিনেমায় সঞ্জয় দত্ত। এক্স থেকে

advertisement

গান্ধীজয়ন্তীর বিশেষ অনুষ্ঠানে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তুমুল বিতর্কে জড়িয়েছেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। ভারতের জনপ্রিয় অভিনেতা এবং টেলিভিশন সঞ্চালক শেখর সুমনের আলোচিত টক শো ‘শেখর টুনাইট’-এ তিনি বলেছিলেন, ভারতীয়রা অত্যন্ত অতিথিপরায়ণ ও উদার হলেও দেশে এখন আর আগের মতো ‘শান্তি’ অনুভব করেন না। কথাটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তর্কবিতর্ক।

কেউ তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন, কেউ আবার তীব্র সমালোচনা করেছেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন অনুষ্ঠানের একটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক পর্বে সঞ্জয় তাঁর জনপ্রিয় ‘মুন্না ভাই’ চরিত্রের আদলে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ভান করে দেশের রাজনীতি, মহাত্মা গান্ধী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রসিকতা করেন।এরপরই নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে হয় অভিনেতাকে।

প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখিত বিবৃতি, পরে হাতজোড় করে ভিডিও বার্তা দিয়ে সঞ্জয় জানান, অনুষ্ঠানে বলা কথাগুলো তাঁর ব্যক্তিগত মতামত নয়; পুরো অংশটিই ছিল চিত্রনাট্যনির্ভর ব্যঙ্গাত্মক পরিবেশনা।কী বলেছিলেন সঞ্জয়গান্ধীজয়ন্তীর বিশেষ পর্বে ভারতের মানুষ ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় বলেন, দেশের মানুষ খুবই ভালো, উদার ও অতিথিপরায়ণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর