advertisement
advertisement

মেসিকে বিদায় জানাতে তাঁর জন্মশহরে নজরকাড়া শ্রদ্ধাঞ্জলি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
মেসিকে বিদায় জানাতে তাঁর জন্মশহরে নজরকাড়া শ্রদ্ধাঞ্জলি

রোজারিওর ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালে মেসির ৩০ মিটার লম্বা বিশেষ জার্সি। ছবিটি ওপর থেকে তোলা

advertisement

রোজারিওর হাওয়া–জল মেখে বড় হয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি তুলে রাখার লগ্নে ঘরের ছেলেকে তাই শ্রদ্ধা জানিয়েছে এই শহর।সান্তা ফে প্রদেশের এই শহর মেসির জন্মভূমি। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র থেকে রোজারিওতে পা রাখেন ৩৯ বছর বয়সী কিংবদন্তি। সেখান থেকে বুয়েনস এইরেসে গিয়ে শেষবারের মতো যোগ দিয়েছেন আর্জেন্টিনার অনুশীলনে।

আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলে জাতীয় দলের জার্সি তুলে রাখবেন কিংবদন্তি।এমন লগ্নে রোজারিও তার ঘরের ছেলেকে শ্রদ্ধা না জানিয়ে পারেনি। আর সেই শ্রদ্ধা জানানোর জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে পারানা নদীর তীরবর্তী আর্জেন্টিনার ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়াল সেন্টারকে।

আর্জেন্টিনার অন্যতম স্থপতি ম্যানুয়েল বেলগ্রানোর মৃত্যুর ১৩৭ বছর পূর্তিতে ১৯৫৭ সালে বানানো হয় এই ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়াল।অ্যাডিডাসের উদ্যোগে এই জার্সি বানানো হয়সেই মেমোরিয়ালের বেদিতে রাখা হয়েছে মেসির বিশাল এক জার্সি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর