advertisement
advertisement

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

সিইসি জ্ঞানেশে পদত্যাগের দাবিতে আন্দোলন চলাকালে পুলিশ আটক করার আগে যন্তর মন্তরের কাছে সড়কে শুয়ে পড়েন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। ৭ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি

advertisement

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর বাতিল নিয়ে আন্দোলনে দ্বিতীয় দিনেও আইন অমান্য করে আবার আটক হলেন কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। গ্রেপ্তার হন অশীতিপর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতারাও। গ্রেপ্তার হওয়ার সামান্য আগে রাহুল বলেন, জ্ঞানেশ কুমার অবৈধ মুখ্য নির্বাচন কমিশনার।

পদত্যাগ তাঁকে করতেই হবে।রাহুল আরও বলেন, জ্ঞানেশদের নির্বাচন কমিশন যা করছেন, তা নরেন্দ্র মোদির নির্দেশে। জ্ঞানেশকে শিখণ্ডী করে নরেন্দ্র মোদিই ভারতের গণতন্ত্র ধ্বংস করছেন। যেতে তাঁদের হবেই।গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন অভিযান করতে গিয়ে রাহুল–প্রিয়াঙ্কারা পুলিশের চোখে ধুলা দিয়ে আকাশবাণী ভবনের অভ্যন্তরে চলে গিয়েছিলেন। সেখানে ৯ ঘণ্টা অবস্থানের পর পুলিশ তাঁদের আটক করেছিল।

দুই ঘণ্টা পর অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।আজ বুধবার ইন্ডিয়া জোটের নেতারা গেরিলা কায়দায় যন্তর মন্তরে যেতে চেয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর