advertisement
advertisement

সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাসায় হামলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাসায় হামলা

বিকাশ রঞ্জন ভট্টাচার্য

advertisement

কলকাতার সাবেক মেয়র ও সিপিএমের রাজ্যসভার সাবেক সংসদ সদস্য বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে হওয়া এ হামলায় কলকাতায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোরবেলা এক দুষ্কৃতকারী দক্ষিণ কলকাতার পূর্বালোকে তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে তাণ্ডব চালায়।

সেখানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে এ হামলার দৃশ্য দেখা যায়।বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুষ্কৃতকারীরা সুপরিকল্পিতভাবে নিজেদের মুখ এবং ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট ঢেকে এসেছিল। তারা বাড়ির সামনের সিসিটিভি ক্যামেরাটি গুঁড়িয়ে দেয় এবং বাসভবন লক্ষ্য করে এলোপাতাড়ি ইট ও মদের বোতল ছুড়তে থাকে।

হামলা চলাকালে হিন্দুত্ববাদী স্লোগানও দেওয়া হয়।এই হামলার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রবীণ এই বামপন্থী নেতা বলেন, এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং একটি সুপরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর