advertisement
advertisement

হার্ভার্ড ছেড়ে হলিউড, বন্ধুর সঙ্গে লেখা চিত্রনাট্য থেকে অস্কার, এখন ২ হাজার কোটি টাকার মালিক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
হার্ভার্ড ছেড়ে হলিউড, বন্ধুর সঙ্গে লেখা চিত্রনাট্য থেকে অস্কার, এখন ২ হাজার কোটি টাকার মালিক

বিভিন্ন সিনেমায় ম্যাট ডেমন। কোলাজ

advertisement

হলিউডের স্বপ্নের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে পড়াশোনা ছেড়ে দেওয়া, বছরের পর বছর ছোটখাটো চরিত্রের পেছনে ছোটা, ব্যর্থতা সামলে বন্ধুর সঙ্গে নিজেরাই চিত্রনাট্য লেখা—এই পথ খুব কম মানুষেরই। ম্যাট ডেমনের গল্পটা ঠিক তেমনই। আজ ৮ অক্টোবর ৫৬ বছরে পা দিলেন অস্কারজয়ী এই অভিনেতা। ম্যাট ডেমনের জন্ম ১৯৭০ সালের ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল।

কৈশোরেই অভিনয়ে হাতেখড়ি। কিন্তু বড় পর্দায় প্রতিষ্ঠা পাওয়া সহজ ছিল না। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের সুযোগ খুঁজতে থাকেন। ভর্তি হন হার্ভার্ডে। সেখানে ইংরেজি সাহিত্য পড়ার সময়ও অভিনয়ের স্বপ্ন ছাড়েননি। হার্ভার্ডে তাঁর একটি চিত্রনাট্য লেখার ক্লাসের কাজই পরে বদলে দেয় তাঁর জীবন।জানা–অজানা ১ম্যাট ডেমন ১৯৮৮ সালে হার্ভার্ডে ভর্তি হন ও প্রায় তিন বছর সেখানে পড়াশোনা করেন।

অভিনয়ের সুযোগ বাড়তে থাকায় ১৯৯৩ সালের বসন্তে বিশ্ববিদ্যালয় ছেড়ে হলিউডে পাড়ি জমান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর