advertisement
advertisement

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় অভিভাবক সভা অনুষ্ঠিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় অভিভাবক সভা অনুষ্ঠিত

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।

advertisement

‘শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত শক্তি বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত এই স্কুলে গত ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সকাল ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়।সহকারী শিক্ষক মো. রাকিবুল ইসলামের সঞ্চালনায় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং অর্ধশতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠে মনোযোগ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নৈতিক শিক্ষা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেন শিক্ষকবৃন্দ।অভিভাবক সভায় আগত অভিভাবকগণ।সভায় অভিভাবকদের মধ্য থেকেও মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরা হয়। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাহিমের মা মোসা. ফরিদা বেগম বলেন, ‘আমার ছেলে আগে পড়াশোনায় এত মনোযোগী ছিল না। এই স্কুলে ভর্তি হওয়ার পর তাকে আর পড়তে বসার কথা বলতে হয় না।

সন্ধ্যা হলে সে নিজেই বই-খাতা নিয়ে পড়তে বসে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর