আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বিডিআর হাসপাতালের (বর্তমানে বর্ডার গার্ড হাসপাতাল) সাবেক মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট নজরুল ইসলামের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের প্রতিবেদন সঠিকভাবে প্রস্তুত করা হয়নি বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন সঠিকভাবে প্রস্তুত না করার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন র্যাবের (বর্তমানে এসআরবি) সাবেক কর্মকর্তা জিয়াউল আহসান।
শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার জবানবন্দিতে এ কথাগুলো বলেন। জবানবন্দিতে মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের মধ্যে অনেকের শেষ পরিণতি কী হয়েছিল, তা তাঁদের অজানাই রয়ে গেছে। বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের কাউকে কাউকে ক্রসফায়ারের নামে হত্যা করা হতো।
আবার কাউকে কাউকে বনদস্যু নির্মূলের অভিযানের নামে পরিকল্পিতভাবে হত্যা করে সাজানো নাটক মঞ্চস্থ করা হতো।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।