আনোয়ারা সৈয়দ হকের প্রতিকৃতি অবলম্বনে গ্রাফিকস: প্রথম আলো
১৪ বছর বয়সে লেখালেখির শুরু। এরপর দীর্ঘ সাহিত্যজীবনে গল্প, উপন্যাস ও ভ্রমণকাহিনিতে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন আনোয়ারা সৈয়দ হক। মুক্তিযুদ্ধসহ জীবনের নানা অভিঘাত তাঁর লেখকসত্তাকে সমৃদ্ধ করেছে। নিজের সাহিত্যিক জীবনকে তিনি বলেছেন, ‘স্রোতস্বিনী এক নদী’, যা কালের অভিজ্ঞতায় ধীরে ধীরে ‘ঝঞ্ঝাবিক্ষুব্ধ নদের’ রূপ নিয়েছে।
সাহিত্য, জীবন ও সময়ের নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে প্রথম আলোর পক্ষে কথা বলেছেন ফিরোজ এহতেশাম।প্রথম আলো: আপনি একই সঙ্গে চিকিৎসক ও সাহিত্যিক। চিকিৎসা করতে গিয়ে মানুষের মন সম্পর্কে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা আপনার সাহিত্যিক দৃষ্টিকে কতটা প্রভাবিত করেছে?আনোয়ারা সৈয়দ হক: আমি ১৪ বছর বয়স থেকেই লিখছি। তখনই বড়দের সাহিত্য পাতায় আমার লেখা স্থান পেয়েছে। ছোটদের পাতায় তো নিয়মিত একজন লেখক ছিলাম আমি।
একটি লেখা নয়, অসংখ্য লেখা।বড় হয়ে ডাক্তারি পাস করারও অনেক বছর পর মানসিক ব্যাধিবিদ্যায় জ্ঞান অর্জন করি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।