advertisement
advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২০২৭ সালের ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২০২৭ সালের ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ২০২৭ সালের ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।

সমাবর্তনে অংশ নিতে যোগ্য গ্র্যাজুয়েট ও গবেষকদের অনলাইনে নিবন্ধনের জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করা হচ্ছে।

সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিদের ১৫ অক্টোবর দুপুর ১২টা থেকে আগামী ২০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর