কিথ আরবান ও জেনিফার লোপেজ। কোলাজ
পপ তারকা জেনিফার লোপেজ ও অস্ট্রেলীয় বংশোদ্ভূত মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী কিথ আরবানের প্রেমের গুঞ্জন নিয়ে এখন সরগরম হলিউড। তাঁদের মধ্যে কি নতুন কোনো সম্পর্ক গড়ে উঠেছে? নাকি পুরোনো বন্ধুত্ব ঘিরেই তৈরি হয়েছে প্রেমের গুঞ্জন? সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিনোদনবিষয়ক ওয়েবসাইট রাডারঅনলাইন দাবি করেছে, নিজেদের দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর লোপেজ ও আরবানের মধ্যে যোগাযোগ বেড়েছে।
দুজনের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, এমনকি গোপনে দেখা করার কথাও শোনা যাচ্ছে। তবে এই দাবির ভিত্তি একজন নাম প্রকাশ না করার শর্তের সূত্রের বক্তব্য। দুজনের কেউই তাঁদের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। পুরোনো পরিচয়, নতুন করে আলোচনায় লোপেজ ও আরবানের পরিচয় আজকের নয়। ২০১৪ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’–এর বিচারক হিসেবে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।
সে সময় তাঁদের সঙ্গে বিচারকের আসনে ছিলেন সংগীতশিল্পী হ্যারি কনিক জুনিয়র।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।