রাজবাড়ী সদর উপজেলার লালগোলা এলাকার পদ্মা নদীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল শনিবার ছিল আয়োজনের শেষ দিন
রাজবাড়ীর পদ্মা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনালে এগিয়ে থাকা নৌকাকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পিছিয়ে থাকা নৌকার মাঝিমাল্লাদের বিরুদ্ধে। এ সময় ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধরও করা হয়। এতে অন্তত ২০ জন মাঝি আহত হয়েছেন।গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার লালগোলা এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও আয়োজক কমিটির সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে গুরুতর আহত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আয়োজক কমিটির সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গোদারবাজার এলাকায় পদ্মা নদীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
গতকাল শনিবার ছিল প্রতিযোগিতার শেষ দিন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।