advertisement
advertisement

সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চ

খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রেসক্লাব যশোর মিলনায়তন, যশোর। ১১ অক্টোবর ২০২৬

advertisement

গণভোটের মাধ্যমে অনুমোদিত সংবিধান সংস্কারের আইনি পদ্ধতি উপেক্ষা করে একদলীয়ভাবে সংবিধান সংশোধনের উদ্যোগের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা বিভাগে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। আজ রোববার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

সাত দফা দাবিতে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে গোলাম পরওয়ার বলেন, গণভোটে দেশের ৭০ শতাংশ ভোটার সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু সরকার গণরায় উপেক্ষা করে বিরোধী দলগুলোকে বাদ দিয়ে নিজস্ব প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের পথে হাঁটছে।

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা সরকারের এই পদক্ষেপকে ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন।সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায়ের আলোকে আইনি পদ্ধতিতে সংবিধান সংস্কার করা, দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম নিয়ন্ত্রণে আনা, বিদ্যুৎ-জ্বালানি-গ্যাস ও সারের সংকট দূর করা, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ করা, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা এবং জুলাই গণ–অভ্যুত্থানের গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার সম্পন্ন করা।সংবাদ সম্ম...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর