দূরশিক্ষণের মাধ্যমে উচ্চশিক্ষা প্রসারে দেশের অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। সম্প্রতি প্রতিষ্ঠানটির স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনে ‘ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)’ প্রোগ্রামের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচ) প্রথম টার্ম প্রথম সেমিস্টারে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কর্মজীবী শিক্ষার্থী কিংবা যাঁরা নির্দিষ্ট ক্যাম্পাসে নিয়মিত উপস্থিত না হয়েও তথ্যপ্রযুক্তির মতো আধুনিক ও চাহিদাপূর্ণ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান, তাঁদের জন্য বাউবির এই প্রোগ্রাম এক অনন্য সুযোগ নিয়ে এসেছে।শুধু প্রথম শ্রেণি নয়, পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির পরিকল্পনাআবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাএই প্রফেশনাল ও আধুনিক প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে।
বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.০০ (স্কেল–৫) অথবা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।