advertisement
advertisement

মুম্বাইয়ে আন্দোলনে আটক হয়েছিলেন, ইমরান খানের প্রেমিকা কে এই লেখা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ণ
মুম্বাইয়ে আন্দোলনে আটক হয়েছিলেন, ইমরান খানের প্রেমিকা কে এই লেখা

লেখা ওয়াশিংটন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

advertisement

ভারতের মুম্বাইয়ে রাজনৈতিক আন্দোলন থেকে আটক হওয়ার পর আবারও আলোচনায় অভিনেত্রী ও শিল্পী লেখা ওয়াশিংটন। গতকাল শনিবার, মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আন্দোলন চলাকালে প্রেমিক ইমরান খানের সঙ্গে আটক হন তিনি। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে এই ঘটনা শুধু ইমরান খানের কারণে নয়, লেখা ওয়াশিংটনকে নিয়েও তৈরি করেছে নতুন করে আগ্রহ।

দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন, কাজ করেছেন মডেল ও ভিডিও জকি হিসেবে, আবার শিল্পী হিসেবেও গড়ে তুলেছেন নিজের স্বতন্ত্র পরিচয়। অভিনয় থেকে শিল্পচর্চা লেখা ওয়াশিংটনের জন্ম ১৯৮৭ সালের ৩০ এপ্রিল। তাঁর বেড়ে ওঠার বড় একটি অংশ কেটেছে ভারতের তামিলনাড়ুতে। অভিনয়ের পাশাপাশি চারুকলা, নকশা ও শিল্পের প্রতি তাঁর আগ্রহ দীর্ঘদিনের। ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে পড়াশোনা করেছেন তিনি।

সেখানে লাইফস্টাইল প্রোডাক্ট ডিজাইন নিয়ে পড়ার পর চলচ্চিত্র ও ভিডিও যোগাযোগ বিষয়ে পড়াশোনা করেন।লেখা ওয়াশিংটন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর