শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর কোনো একক দাওয়াই বা ‘ইমিউনিটি বুস্টার’ নেই। সবচেয়ে কার্যকর উপায় হলো স্বাস্থ্যকর জীবনযাপন
শিশুরা বড়দের তুলনায় সংক্রমণে বেশি আক্রান্ত হয়। কীভাবে শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বা ‘ইমিউনিটি’ বাড়ানো যায়? আসলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর কোনো একক দাওয়াই বা ‘ইমিউনিটি বুস্টার’ নেই। সবচেয়ে কার্যকর উপায় হলো স্বাস্থ্যকর জীবনযাপন।মায়ের দুধই প্রথম সুরক্ষাজন্মের পর যত দ্রুত সম্ভব মায়ের দুধ শুরু করা ও প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ খাওয়ানো শিশুকে নানা সংক্রমণ থেকে সুরক্ষা দেয়।
মায়ের দুধে পুষ্টি উপাদানের পাশাপাশি রোগপ্রতিরোধী উপাদান থাকে।টিকা শিশুর অন্যতম সুরক্ষাটিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতীয় টিকাদান কর্মসূচি অনুযায়ী সব টিকা সময়মতো দেওয়া এবং কোনো টিকা বাদ পড়লে দ্রুত স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।শিশুর অবস্থান জানতে কোন ধরনের জিপিএস ট্র্যাকার ব্যবহার করতে পারেন, জানুন বিস্তারিতপর্যাপ্ত ঘুম প্রয়োজনঘুম শুধু শিশুর বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য নয়, রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমের জন্যও গুরুত্বপূর্ণ।খেলাধুলা ও শারীরিক কার্যক্রমবয়স অনুযায়ী নিয়মিত খেলাধুলা ও শারীরিক কার্যক্রম শিশুর সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলাসাবানপানি দিয়ে সঠিকভাবে হাত ধোয়া সংক্রমণ প্রতিরোধের সহজ ও কার্যকর উপায়।শিশুর কানে সংক্রমণ হলে কী করবেন ধূমপানমুক্ত পরিবেশশিশুর সামনে বা ঘরের ভেতরে ধূমপান করা উচিত নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।