খুদে হকি খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছেন কোচ রায়হানউদ্দিন হালিম
রাজশাহীতে হকি–বিপ্লব ঘটানো বৈকালী সংঘের ৫০ বছর পূর্ণ হচ্ছে আগামী ১৬ ডিসেম্বর। ১৯৭৬ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় পরবর্তী সময়ে রাহশাহীর হকির আঁতুড়ঘর হয়ে ওঠা এই ক্লাব। সুবর্ণজয়ন্তীর দ্বারে দাঁড়িয়ে থাকা ক্লাবটির দীর্ঘ ইতিহাস প্রতিকূলতা জয় করে এ দেশে হকি বাঁচিয়ে রাখারই অনন্য এক গল্প।দেশের ক্রীড়াঙ্গনে ক্রিকেটের দাপট বেড়েছে, ফুটবলের উত্তেজনাও থামেনি। ওদিকে হকি মৃতপ্রায়। হকির সবচেয়ে উর্বর ভূমি ফরিদপুর আজ বিরানভূমি।
হকির কোনো চর্চা সেখানে নেই। যশোর, সিলেটেও অনিয়মিত। চট্টগ্রাম, দিনাজপুর, জয়পুহাট, ঠাকুরগাঁও, নাটোর, কক্সবাজারে স্থানীয় কিছু নিবেদিতপ্রাণ সংগঠক খেলাটা ধরে রেখেছেন। তবে সবাইকে ছাপিয়ে রাজশাহীর বৈকালী সংঘ, সারা দেশে সবচেয়ে বেশি শিশু-কিশোর এই ক্লাবেই নিয়মিত হকি শেখে।সম্প্রতি এক পড়ন্ত বিকেলে শহরের কালেক্টরেট মাঠে গিয়ে মিলল সেই চিরচেনা স্টিক-বলের ঠুকঠাক শব্দ।
মাঠের একপাশে গরু-ছাগল, আরেক পাশে হকি শিখছে ৩০-৩৫ জন শিশু-কিশোর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।