সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীদের লংমার্চ
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাধারণ সম্পাদক সালমান আকবর রাজা বলেছেন, খাইবার পাখতুনখাওয়ায় (কেপি) গভর্নরের শাসন জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে তাঁর দল আদালতে যাবে। আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি পরিষ্কার হবে বলেও জানান তিনি।পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজকে সালমান আকবর বলেন, ‘এটা আমাদের অধিকার।
আমাদের যুক্তি ও প্রমাণ ইতিহাসের অংশ হয়ে থাকবে।’পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তিসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পিটিআই এবং পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মুখোমুখি অবস্থানের মধ্যে গত রোববার খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করা হয়।সরকার ও পিটিআইয়ের মধ্যে চলমান এ দ্বন্দ্বে সমঝোতার চেষ্টা করছেন জমিয়তে উলামায়ে ইসলাম-পাকিস্তানের নেতা মাওলানা ফজলুর রহমান।
উভয় পক্ষই সম্ভাব্য সংঘাতের পথ এড়াতে তাঁর দ্বারস্থ হয়েছেন।প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকার সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি অনুচ্ছেদের আওতায় এ জরুরি অবস্থা জারির ঘোষণা দেয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।