advertisement
advertisement

জাপানের মোরিওকা শহরের ঐতিহ্য ও আনন্দের উৎসব ‘সানসা ওদোরি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
জাপানের মোরিওকা শহরের ঐতিহ্য ও আনন্দের উৎসব ‘সানসা ওদোরি’

‘সানসা ওদোরি’র বর্ণিল উৎসবে অংশগ্রহণ করা ইওয়াতে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দল। নীল ব্যানারে লেখা বিশ্ববিদ্যালয়ের নাম শুধু একটি প্রতিষ্ঠানের পরিচয় বহন করে না; বরং প্রকাশ করে সম্মিলিত প্রচেষ্টা, একাত্মতা ও নিজস্ব ঐতিহ্যের প্রতি গভীর ভালোবাসা। রাতের আলোকসজ্জা, লাল লণ্ঠনের মায়াবী আলো আর মানুষের উচ্ছ্বাসে মুখর রাজপথে মিশে আছে জাপানের সংস্কৃতির সৌন্দর্য। কিছু মুহূর্ত শুধু ছবিতে নয়, হৃদয়ের গভীরেও চিরকাল অমলিন হয়ে থাকে

advertisement

জাপানের মোরিওকা শহরের ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দের অন্যতম প্রাণের উৎসব ‘সানসা ওদোরি’। উত্তর জাপানের ইওয়াতে প্রিফেকচারের রাজধানী মোরিওকা তার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং নিজস্ব সংস্কৃতির জন্য পরিচিত; আর সেই সংস্কৃতিকে মানুষের হৃদয়ের আরও কাছে নিয়ে আসে ‘সানসা ওদোরি’ মোরিওকা শহরের সবচেয়ে বিখ্যাত সাংস্কৃতিক অনুষ্ঠান।‘সানসা’ শব্দটি একটি ঐতিহ্যবাহী লোকগানের সঙ্গে সম্পর্কিত; আর ‘ওদোরি’ মানে নৃত্য।

প্রতিবছর গ্রীষ্মকালে অনুষ্ঠিত এই উৎসব মোরিওকার রাস্তাগুলোকে ঢোলের শব্দ, নৃত্য, গান এবং মানুষের আনন্দে যেন নতুন প্রাণ দেয়। মনে হয় কিছুদিনের জন্য প্রতিটি রাস্তা, প্রতিটি বাড়ি এবং প্রতিটি মানুষের হৃদয় একই ছন্দে স্পন্দিত হচ্ছে।

এটি শুধু একটি নৃত্য উৎসব নয়; বরং মোরিওকা ও ইওয়াতে অঞ্চলের ইতিহাস, লোকগাথা, ঐতিহ্য এবং মানুষের পারস্পরিক ভালোবাসা ও আনন্দের এক গুরুত্বপূর্ণ প্রতীক।এবার ১ থেকে ৪ আগস্ট মোরিওকা শহরের চুয়ো ওদোরি সড়কে এই অনুষ্ঠানের প্যারেড অনুষ্ঠিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর