গাছের ডালে ডালে চালতা ফল। গত বুধবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার বীরগাঁওয়ে
গ্রামের সড়ক থেকে কিছুটা দূরে গাছটি দাঁড়িয়ে। দূর থেকে হঠাৎ বোঝা কঠিন, কী গাছ। কাছে গিয়ে নিশ্চিত হওয়া গেল—এটি চালতাগাছ। গত বুধবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার বীরগাঁওয়ে একটি মসজিদের পাশে গাছটির দেখা মেলে। গাছের দিকে এগোতে এগোতে চোখে পড়ে খাঁজকাটা সবুজ পাতার আড়ালে ঝুলছে ফল; ফুল ঝরে গেছে আগেই। গাছটির বয়স কত, স্থানীয় কেউ নিশ্চিত করে বলতে পারেননি। তবে দেখে অনেক বয়সী বলে মনে হয়।চালতাগাছের খাঁজকাটা সবুজ পাতা।
গত বুধবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার বীরগাঁওয়েপ্রতিবছর গাছটিতে ফুল ফোটে। ফুলের দিকে কারও তেমন চোখ নেই। আপন খেয়ালে ফোটে, পাপড়িও ঝরে যায় দ্রুত। তবে চাটনি আর টক তরকারির জন্য অনেকেই গাছ থেকে ফল পেড়ে নেন। এবারও তা-ই হয়েছে। হাতের নাগালে এখন আর ফল নেই। তারপরও গাছে ফলের পরিমাণ কম নয়। ছড়িয়ে থাকা ডালপালায় পাতার আড়ালে ঝুলছে থোকা থোকা চালতা।দূর থেকে গাছটি ব্যাঙের ছাতার মতো, নিচ থেকে গোল হয়ে ওপরে উঠে গেছে।
কাছে এলে ধীরে ধীরে রূপ মেলে ধরে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।