advertisement
advertisement

বায়ার্নের নতুন জাদুকরের নাম ওলিসে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৬:৩৭ পূর্বাহ্ণ
বায়ার্নের নতুন জাদুকরের নাম ওলিসে

বায়ার্ন তারকা মাইকেল ওলিসে

advertisement

তাঁর পায়ে বল গেলেই গ্যালারিতে একটা অদ্ভুত প্রত্যাশা তৈরি হয়। এই বুঝি কিছু একটা ঘটবে! এই বুঝি রক্ষণ চিরে বেরিয়ে আসবে কোনো জাদুকরি পাস। কিংবা ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জড়াবে জালে। মাইকেল ওলিসে তাঁর নাম!বায়ার্ন মিউনিখের মতো তারকায় ঠাসা দলে আলাদা করে নজর কাড়া সহজ নয়। সেখানে তারকার অভাব নেই, নেই বিশ্বমানের ফুটবলারেরও।

কিন্তু এই মৌসুমটা যত এগোচ্ছে, ততই যেন বায়ার্নে সব আলো নিজের দিকে টেনে নিচ্ছেন ফরাসি এই উইঙ্গার। বয়স মাত্র ২৪। অথচ তাঁর খেলায় কী পরিণত আত্মবিশ্বাস!গত মৌসুমে দুর্দান্ত খেলেছিলেন। হয়েছিলেন বায়ার্নের বর্ষসেরা ফুটবলার। অনেকেই হয়তো ভেবেছিলেন, ওই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করাই হবে তাঁর পরের চ্যালেঞ্জ। মাইকেল ওলিসে যেন অন্য কিছু ভেবে রেখেছেন।

শুধু আগের জায়গায় দাঁড়িয়ে থাকা নয়, নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়া।মৌসুমের শুরুতেই সেই ইঙ্গিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর