advertisement
advertisement

শয্যা এক হাজার, দিনে রোগী ভর্তি থাকেন আড়াই হাজার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
শয্যা এক হাজার, দিনে রোগী ভর্তি থাকেন আড়াই হাজার

মেডিসিন ইউনিটে চলাচলের পথে মেঝেতে শয্যা পেতে ঠাঁই নিয়েছেন রোগীরা। গতকাল সন্ধ্যায় বরিশাল নগরের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে

advertisement

সাত দিন ধরে জ্বরে ভুগছেন আবদুস সালাম। জ্বর নিয়ন্ত্রণে না আসায় ৭০ বছর বয়সী এই ব্যক্তি গত রোববার বিকেলে বরগুনা থেকে বরিশালে আসেন। ভর্তি হন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। শয্যা না পেয়ে ঠাঁই নেন হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার বরান্দার মেঝেতে।গতকাল সোমবার সন্ধ্যায় হাসপাতালে কথা হয় আবদুস সালামের সঙ্গে। তিনি প্রথম আলো বলেন, ‘এমনিতেই জ্বরে কাহিল। হ্যারপর সিট পাই নাই।

খুব কষ্ট অইতে আছে।’ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরগুনা থেকে আরেক রোগী বেলাল হোসেন হাসপাতালে ভর্তি হন গত শনিবার। তিনিও শয্যা না পেয়ে একই ভবনের বারান্দার মেঝেতে বিছানা পেতেছেন। গত রোববার সন্ধ্যা পর্যন্ত তিনি শয্যা পাননি। অবশ্য শয্যা না পাওয়া নিয়ে তাঁর আক্ষেপ নেই। তবে বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, হাসপাতালের শৌচাগারগুলোর অবস্থা খুবই খারাপ।

দুর্গন্ধ ও নোংরার কারণে ব্যবহারের অনুপযোগী।আবদুস সালাম ও বেলাল হোসেনের মতো অনেক রোগী শয্যা না পেয়ে হাসপাতালের ওয়ার্ড ও বারান্দার মেঝেতে এবং হাঁটাচলার পথে ঠাঁই নিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর