advertisement
advertisement

সময়মতো প্রকল্প হস্তান্তর করা ক্রেতা ও নির্মাতা উভয়ের লাভ 


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
সময়মতো প্রকল্প হস্তান্তর করা ক্রেতা ও নির্মাতা উভয়ের লাভ 

স্থপতি মোহাম্মদ আবদুর রহমান, অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক, দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স

advertisement

প্রথম আলো: নিরাপদ আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে এসইএল কোন বিষয়গুলো প্রতিষ্ঠালগ্ন থেকে মেনে চলছে? নির্ধারিত সময়ে প্রকল্প হস্তান্তরের আপনাদের নীতি কী?আবদুর রহমান: প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা দুটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিই—গুণগত মান ও প্রতিশ্রুতি। আমরা নকশাগত সৌন্দর্যের চেয়ে ভবনের অবকাঠামোগত নিরাপত্তাকে আগে প্রাধান্য দিই; কারণ, জীবনের সুরক্ষায় কোনো আপস হতে পারে না।

পাশাপাশি মানসম্মত ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ও অগ্নিনির্বাপণব্যবস্থা নিশ্চিত করা হয়। নির্ধারিত সময়ে প্রকল্প হস্তান্তর আমাদের ব্যবসার মূল ভিত্তি। সময়মতো ফ্ল্যাট না পেলে ক্রেতা বা জমির মালিক আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। আমরা নিজস্ব অর্থায়নে কাজ করি; তাই বিলম্ব হলে আমাদেরও লোকসান হয়। সময়মতো হস্তান্তরের এই নীতি উভয় পক্ষের জন্যই লাভজনক।প্রথম আলো: ব্যাংকঋণের উচ্চ সুদের কারণে ফ্ল্যাট কেনা কঠিন।

সাধারণ মানুষের জন্য কী ধরনের সরকারি নীতি প্রয়োজন?আবদুর রহমান: আবাসন একটি মৌলিক চাহিদা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর