advertisement
advertisement

যুক্তরাজ্যে বাঘের খাঁচায় ঢুকে এক ব্যক্তির মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
যুক্তরাজ্যে বাঘের খাঁচায় ঢুকে এক ব্যক্তির মৃত্যু

এক ব্যক্তি পার্কের বাঘের খাঁচায় ঢুকে পড়েছেন।

advertisement

যুক্তরাজ্যের একটি বন্য প্রাণী পার্কে বাঘের খাঁচায় ঢোকার পর গুরুতর আহত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ইংল্যান্ডের ডনকাস্টার শহরের কাছে অবস্থিত ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে।পুলিশের বিবৃতি অনুযায়ী, ১০ অক্টোবর শনিবার স্থানীয় সময় বেলা ১টা ৩৫ মিনিটে তারা খবর পায়, এক ব্যক্তি পার্কের বাঘের খাঁচায় ঢুকে পড়েছেন। খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

চিকিৎসাকর্মীদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়।ঘটনায় বাঘটি আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পার্ক কর্তৃপক্ষও জানিয়েছে, এ ঘটনার কারণে বাঘটিকে মেরে ফেলা হবে না।পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিবারকে ঘটনার কথা জানানো হয়েছে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা পরিবারটিকে সহায়তা করছেন।

এই দুঃখজনক ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে পুলিশ।এই শতাব্দীতে মানুষের স্বাস্থ্যের জন্য ১৭টি বড় স্বাস্থ্যঝুঁকিঘটনার পর পার্কটি খালি করে দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর