advertisement
advertisement

সোনার দাম কমল ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা, কমেছে রুপার দামও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ণ
সোনার দাম কমল ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা, কমেছে রুপার দামও

সোনা

advertisement

আজ মঙ্গলবার দেশের বাজারে সোনার দাম কমেছে। আজ সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমেছে। একই সঙ্গে আজ রুপার দাম কমেছে।নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বিজ্ঞপ্তিতে সোনার মূল্যহ্রাসের বিষয়টি জানানো হয়েছে।এর আগে ৯ অক্টোবর সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। তার পাঁচ দিনের মধ্যে আজ সোনার দাম কমানো হলো।

বাজুস বলেছে, তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় দেশের বাজারে এই দুই ধাতুর দাম কমানো হয়েছে। যদিও মূল কারণ হলো, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া।নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গয়নার দাম হয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা। ১৮ ক্যারেটের ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।আজ দাম কমানোর আগে সোনার দাম ছিল এ রকম: ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর