advertisement
advertisement

চকবাজারে মার্কেটের আগুনে পুড়ল ৭-৮টি গুদাম, নিয়ন্ত্রণে নানা প্রতিবন্ধকতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ণ
চকবাজারে মার্কেটের আগুনে পুড়ল ৭-৮টি গুদাম, নিয়ন্ত্রণে নানা প্রতিবন্ধকতা

চকবাজারে আগুনের ঘটনা নিয়ে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান

advertisement

পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজা মার্কেটের ছয় ও সাততলায় অগ্নিকাণ্ডে সাত থেকে আটটি গুদাম পুড়ে গেছে। মঙ্গলবার সকালে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গুদামগুলো মালামালে ঠাসা থাকায় তা পুরোপুরি নেভাতে সময় লাগছে। গুদামগুলোতে ছাতা, প্রসাধনসামগ্রী ও আতরসহ বিভিন্ন মালামাল ছিল এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ছয়তলায়।

কর্মকর্তারা জানান, গুদামগুলোতে একাধিক তালা লাগানো থাকা, সরু রাস্তা, ধোঁয়া নির্গমনের পথের অভাব ও পানির সংকটের কারণে কাজ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০০ থেকে ১৫০ জন কর্মী অংশ নেন এবং এখনো ছয়টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় আশপাশের তিন-চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়া ঠেকানো গেছে। তবে আগুনের তাপ ও ধোঁয়ায় বাহিনীর চার সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভবনটিতে অগ্নিনির্বাপণ যন্ত্র থাকলেও তীব্রতার কারণে ব্যবসায়ীরা তা দিয়ে আগুন নেভাতে পারেননি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের জন্য কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর