advertisement
advertisement

ঘামের দুর্গন্ধ কাদের বেশি হয়, কীভাবে কমাবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
ঘামের দুর্গন্ধ কাদের বেশি হয়, কীভাবে কমাবেন

নানা কারণে ঘামে দুর্গন্ধ হতে পারে

advertisement

গরম ও আর্দ্র আবহাওয়ায় অতিরিক্ত ঘাম শরীরের দুর্গন্ধের সমস্যা আরও বাড়িয়ে দেয়। তবে ঘাম সাধারণত দুর্গন্ধযুক্ত নয়। ত্বকের ব্যাকটেরিয়া ঘামের কিছু উপাদান ভেঙে দুর্গন্ধযুক্ত পদার্থ তৈরি করলে শরীরে গন্ধ সৃষ্টি হয়।

শরীর থেকে অতিরিক্ত দুর্গন্ধ বের হওয়ার এই অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় ব্রোমহাইড্রোসিস।কাদের শরীরে দুর্গন্ধ বেশি হতে পারেঅতিরিক্ত ঘাম: দীর্ঘ সময় ত্বক আর্দ্র থাকায় এদের শরীরে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার সংক্রমণও হয় বেশি। বয়ঃসন্ধি: এই সময় হরমোনের পরিবর্তনের কারণে ঘাম ও শরীরের গন্ধ বাড়তে পারে। হরমোনের পরিবর্তন: গর্ভাবস্থা, মেনোপজসহ বিভিন্ন হরমোনজনিত পরিবর্তনে শরীরের গন্ধ পরিবর্তিত হতে পারে।

কিছু খাবার ও পানীয়: পেঁয়াজ, রসুন, অতিরিক্ত মসলাদার খাবার ও অ্যালকোহল কিছু মানুষের শরীরের গন্ধ বাড়াতে পারে।মানসিক চাপ: উদ্বেগ ও মানসিক চাপের সময় ঘামের ধরন ও পরিমাণ পরিবর্তিত হতে পারে, যা শরীরের গন্ধে প্রভাব ফেলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর