advertisement
advertisement

লোকসানে ইংল্যান্ডের ৯৪ শতাংশ ক্লাব, মালিকেরা টাকা না দিলে বন্ধ হয়ে যাবে এক-তৃতীয়াংশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
লোকসানে ইংল্যান্ডের ৯৪ শতাংশ ক্লাব, মালিকেরা টাকা না দিলে বন্ধ হয়ে যাবে এক-তৃতীয়াংশ

২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ পাঁচ স্তরের ৯৪ শতাংশ ক্লাবই লোকসান করেছে।

advertisement

টাকার ঝনঝনানি, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম আর গ্ল্যামারের আলোয় চোখ ধাঁধিয়ে যায় ইংলিশ ফুটবলের। কিন্তু সেই রঙিন পর্দার আড়ালে কতটা বিপজ্জনক এক খাদের কিনারে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী ক্লাবগুলো, তা আরও একবার সামনে এল। ইংল্যান্ডের অধিকাংশ পেশাদার ফুটবল ক্লাব দাঁড়িয়ে আছে আর্থিক বিপর্যয়ের কিনারায়!

মালিকেরা অর্থের জোগান বন্ধ করে দিলে প্রায় এক-তৃতীয়াংশ ক্লাব এক মাসও টিকতে পারবে না।ইংল্যান্ডের নতুন স্বাধীন ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (আইএফআর) ‘স্টেট অব দ্য গেম’ নামে প্রতিবেদনে উঠে এসেছে এমনই উদ্বেগজনক চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ পাঁচ স্তরের ৯৪ শতাংশ ক্লাবই লোকসান করেছে।অথচ গত মৌসুমে ইংলিশ ফুটবলের মোট আয় ছিল ৯০০ কোটি পাউন্ড।

মূলত প্রিমিয়ার লিগের বিশ্বজোড়া জনপ্রিয়তার কারণেই এত বিপুল আয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর