লাশ
ভারতের উত্তর প্রদেশে স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে নিজের ফ্ল্যাটের বারান্দা দিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি ভবনের ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে রাজ্যের গ্রেটার নয়ডার সেঞ্চুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটির একটি ভবনে এ ঘটনা ঘটেছে।পুলিশ জানায়, ২০২৪ সালে হারষিত লাভানিয়া নামের ওই ব্যক্তি বিয়ে করেন।
পারিবারিক বিরোধের কারণে ছয় মাস ধরে তিনি স্ত্রীর কাছ থেকে আলাদা থাকছিলেন। তিনি একটি ভাড়া ফ্ল্যাটে একা থাকতেন। ঘটনার দিন হারষিতের স্ত্রী তাঁর ফ্ল্যাটে এসে দরজায় কড়া নাড়েন। কিন্তু স্ত্রীর সঙ্গে আবার তর্কাতর্কি হতে পারে—এমন আশঙ্কায় হারষিত দরজা খুলতে চাননি।হারষিতের স্ত্রী দরজার বাইরে থেকে তাঁকে ডাকতে থাকেন এবং কথা বলার চেষ্টা করেন।
তবে হারষিত এতে রাজি হচ্ছিলেন না।এরপর দরজা খোলার জন্য হরষিতের স্ত্রী নিরাপত্তারক্ষীদের ডাকেন।ঠিক এ সময়ে হারষিত ফ্ল্যাটের বারান্দা থেকে নিচের তলায় নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।