advertisement
advertisement

এবার আরামকোর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
এবার আরামকোর সদর 
দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

৩ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণে সৌদি আরামকোর স্থাপনা থেকে ধোঁয়া উড়ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতিদের হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে সৌদি আরামকো

advertisement

সৌদি আরবের বিমানবন্দরে কয়েক দফা হামলার পর এবার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর প্রধান কার্যালয়ে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে গত মঙ্গলবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে সদর দপ্তরের একটি প্রশাসনিক ভবনে আগুন ধরে যায়। হামলায় কেউ হতাহত হননি।

তবে ভবনটির কয়েকটি তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।ইরান-সমর্থিত গোষ্ঠীটি বলেছে, ধাহরানের আরামকো স্থাপনাসহ সৌদি আরবের কয়েকটি লক্ষ্যবস্তুতে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। গতকাল বুধবার গোষ্ঠীটি আরও হামলার হুমকি দিয়ে বলেছে, সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনা তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’।মঙ্গলবার হুতিদের হামলার আগে ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট রাজধানী সানার উপকণ্ঠে হামলা চালায়।

দেশটির পেট্রোলিয়াম কোম্পানির একটি জ্বালানি ডিপোসহ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালায় তারা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর