লাল কার্ড দেখে অসন্তোষ ভিনিসিয়ুস জুনিয়রের
একটি গোল করেছিলেন, উদ্যাপনও শুরু করেছিলেন। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই আনন্দ বদলে গেল হতাশায়। ভিএআরের সিদ্ধান্তে গোল বাতিল, এরপর লাল কার্ড। মাঠ ছাড়ার সময় রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এবার সেই ঘটনার মাশুল দিতে হচ্ছে চার ম্যাচের নিষেধাজ্ঞায়। ফলে বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ পাচ্ছে না তাদের অন্যতম সেরা ফরোয়ার্ডকে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি ভিনিসিয়ুস জুনিয়রকে এই শাস্তি দিয়েছে দুটি অপরাধের জন্য। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখার কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। মাঠ ছাড়ার আগে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে শৃঙ্খলাভঙ্গের দায়ে যোগ হয়েছে আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা।গত শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে তুলে তাঁকে নামান রিয়াল কোচ জোসে মরিনিও।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।