মশা
গ্রীষ্ম বা বর্ষার সন্ধ্যায় একই ঘরে বসে থাকার পরেও দেখা যায় একজন ব্যক্তিকে মশা কামড়াচ্ছে, অথচ পাশে থাকা অন্য ব্যক্তি সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। মশার এই অদ্ভুত পছন্দের কারণ জানতে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন গবেষকেরা।
গবেষকদের দাবি, মানুষের রক্তের গ্রুপ, নিশ্বাসের সঙ্গে কার্বন ডাই–অক্সাইড ত্যাগ, ত্বকে থাকা রাসায়নিক পদার্থ এবং মশার চারপাশ শনাক্ত করার ক্ষমতার কারণেই নির্দিষ্ট মানুষকে মশা কামড়ে থাকে।২০০৪ সালে জার্নাল অব মেডিক্যাল এন্টোমোলজিতে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, এডিস অ্যালবোপিক্টাস প্রজাতির মশা অন্যান্য রক্তের গ্রুপের তুলনায় ‘ও’ পজিটিভ বা ‘ও’ গ্রুপের রক্তের মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হয়।
৬৪ জন স্বেচ্ছাসেবীর ওপর চালানো ওই পরীক্ষায় দেখা গেছে, মশা ও গ্রুপের রক্তধারীদের শরীরে বেশি বসেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।