advertisement
advertisement

শ্রেণিভেদ ভুলে সবাইকে সমানভাবে গ্রহণ করার পাঠ দিতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ণ
শ্রেণিভেদ ভুলে সবাইকে সমানভাবে গ্রহণ করার পাঠ দিতে হবে

‘সন্তানের আচরণ ও বন্ধু নির্বাচন: অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব’- শীর্ষক পরামর্শ সভায় আলোচনা করেন ডা. আহমেদ হেলাল।

advertisement

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮২তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বিশিষ্ট শিশু-কিশোর ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহমেদ হেলাল।

এইবারের বিষয়টি ছিল—‘সন্তানের আচরণ ও বন্ধু নির্বাচন: অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব।’ উক্ত অনুষ্ঠান থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।ছোটবেলা থেকেই সন্তানকে একটি বৈষম্যহীন ও ইনক্লুসিভ (সবাইকে অন্তর্ভুক্ত করার) মানসিকতায় গড়ে তুলতে অভিভাবকদের কী করণীয়?এর উত্তরে ডা. আহমেদ হেলাল বলেন, ‘সন্তানকে শৈশব থেকেই সবাইকে সমানভাবে গ্রহণ করার মানসিকতা শেখানো জরুরি।

সমাজের সব অর্থনৈতিক ও সামাজিক স্তরের মানুষের সাথে তাকে মেলামেশার সুযোগ দিতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর