জ্বালানি তেল
মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ছে। সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলাও বাড়ছে। এই বাস্তবতায় বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সৌদি আরবের তেল রপ্তানি অবকাঠামোতে হামলার ঝুঁকি বাড়লে বিশ্ববাজারে সরবরাহ–সংকট আরও গভীর হতে পারে।শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ দশমিক ৮৬ ডলারে ওঠে। লেনদেনের একপর্যায়ে দাম ১১০ ডলার ছাড়িয়ে যায়।
এর আগে মে মাসের পর ব্রেন্টের দাম এই পর্যায়ে ওঠেনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।