advertisement
advertisement

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ২:১২ অপরাহ্ণ
শাহ্‌জালাল ইসলামী ব্যাংকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের লোগো

advertisement

বেসরকারি শরিয়াহভিত্তিক শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি তাদের করপোরেট হেড অফিসের ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে (এফএডি) ‘অফিশিয়াল’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকায় দায়িত্ব পালনে আগ্রহী প্রার্থীদের হিসাববিজ্ঞান, ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) সনদ থাকতে হবে।

আবেদনকারীদের ব্যাংকিং খাতে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাসহ আর্থিক প্রশাসন, কর, ভ্যাট, পে-রোল ও আর্থিক প্রতিবেদন তৈরির কাজে পারদর্শী হতে হবে। ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ বছর। নির্বাচিত কর্মীদের বেতন, পদবি ও সুযোগ-সুবিধা তাদের অভিজ্ঞতা ও মেধার ভিত্তিতে ঠিক করা হবে।

যোগ্য প্রার্থীরা অনলাইনে অথবা ডাকযোগে জীবনবৃত্তান্ত ও ছবি পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর